1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫০ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে দেশজুড়ে শুরু হয়েছে সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। ১০ মার্চ ( মঙ্গলবার) দিনাজপুরের নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন।
মঙ্গলবার ​বিকেলে নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নে এক অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আগামী ৪ বছরের মধ্যে সারাদেশে ৫০ থেকে ৮০ লক্ষ পরিবার ফ্যামিলি কার্ড পাবে এবং পর্যায়ক্রমে মোট সাড়ে ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের জন্য কোনো টাকা দিতে হবে না এবং এ নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। কার্ড সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তারা জনগণের বাড়িতে যাবেন এবং কার্ড তৈরি শেষে তা উপকারভোগীর বাড়িতেই পৌঁছে দেওয়া হবে। উল্লেখ্য যে, নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষায় আজ দেশের ১৩টি উপজেলার ১৫টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ডে পাইলটিং প্রোগ্রাম হিসেবে এই কার্যক্রম শুরু হয়েছে। নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নের উক্ত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host