1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন

জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সংসদের হুইপকে সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬৯ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্য নির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া জাতীয় সংসদের হুইপ পদে মনোনিত হওয়ায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ (মঙ্গলবার) জিয়া হার্ট ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান (এমপি)। স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ.কে.এম আজাদ। জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্য নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, মো. আবেদুর রহমান বিরাজ, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল’র যুগ্ম সম্পাদক সম্পাদক রাহবার কবির পিয়াল, যুগ্ম সম্পাদক নুর আলম হক খোকন, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল’র কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিন খানসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান এমপি-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস-এর নেতৃবৃন্দ। পরে তাকে জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরীফ, জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, ডাঃ মো. হাফিজুল ইসলাম, মো. আবু তৈয়ব আলী দুলাল, মমতাজ বেগম, হাবিপ্রবি’র শিক্ষক অধ্যাপক হাসানুজ্জামান, অধ্যাপক সাইফুল হুদা, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এএসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, কেয়ার নার্সিং কলেজ, খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল, মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস-এর চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host