1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন

কুমিল্লার লাকসাম উপজেলায় একটি মাদরাসার আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪০ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

কুমিল্লার লাকসাম উপজেলায় একটি মাদরাসার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (৯ মার্চ) রাতে পৌরসভার মিশ্রী এলাকায় অবস্থিত লাকসাম ছালেহিয়া ওয়ালিয়া দ্বীনিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১২৫ ফুট লম্বা টিনশেডের ওই ভবনে অর্ধশতাধিক শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা ছিল। তবে অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীরা মসজিদে তারাবির নামাজে থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও তা এড়ানো সম্ভব হয়েছে।

মাদরাসার মুহতামিম মোহাম্মদ উল্লাহ বলেন, রাত সোয়া ৮টার দিকে রান্নাঘরের পাশের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের সিলিং ধরে দ্রুত পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সময় ছাত্র ও শিক্ষকরা সবাই মসজিদে তারাবির নামাজে ছিলেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা সম্পাদক মো. জাহিদুল মাওলা চৌধুরী হেলাল জানান, প্রায় ১২৫ ফুট লম্বা নতুন টিনশেড ভবনটিতে ৪৩ জন আবাসিক শিক্ষার্থী থাকতেন। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না হলেও প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রায় ২০ থেকে ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host