1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫০ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

নিউজিল্যান্ডকে একপেশে ফাইনালে ৯৬ রানে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। রোববার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৮৬ হাজারেরও বেশি দর্শকের সামনে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার কীর্তি গড়ল তারা।

একই সঙ্গে প্রথম দল হিসেবে নিজেদের মাটিতে বিশ্বকাপ ট্রফি জেতার ইতিহাস গড়ল সূর্যকুমার যাদবের দল। এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুবার করে এই শিরোপা জিতেছিল।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে সহ-আয়োজক ভারত ৫ উইকেটে ২৫৫ রানের পাহাড় গড়ে। জবাবে ১৯ ওভারে ১৫৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে বল হাতে ৪ উইকেট নিয়ে প্রধান ভূমিকা রাখেন জাসপ্রিত বুমরাহ।

শুরুতে অক্ষর প্যাটেল নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন। বিপজ্জনক ব্যাটার ফিন অ্যালেনকে ৯ রানে ফিরিয়ে তিনি কিউইদের চাপে ফেলে দেন। এরপর বুমরাহ তার দুর্দান্ত স্লোয়ার আর ইয়র্কারের জাদুতে কিউই ব্যাটারদের দাঁড়াতেই দেননি। তিনি ১৫ রান খরচায় ৪ উইকেট নেন।

নিউজিল্যান্ডের পক্ষে ওপেনার টিম সাইফার্ট ২৬ বলে ৫২ রান করেন। কিন্তু নবম ওভারে বরুণ চক্রবর্তীর বলে তিনি আউট হওয়ার পর কিউইদের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। অধিনায়ক মিচেল স্যান্টনার ৪৩ রান করলেও দলের হার এড়াতে পারেননি। শেষ উইকেটে জেকব ডাফিকে আউট করে ভারতের বড় জয় নিশ্চিত করেন অভিষেক শর্মা।

এর আগে ব্যাটিংয়ে ভারতের ভিত গড়ে দেন ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। অভিষেক ২১ বলে ৫২ রান করে আউট হলেও স্যামসন তার বিধ্বংসী ফর্ম ধরে রাখেন। ৪৬ বলে ৮৯ রানের ইনিংসে তিনি পাঁচটি চার ও আটটি ছক্কা মারেন। তাদের ৯৮ রানের ওপেনিং জুটি ভারতকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়।

তিন নম্বরে নামা ইশান কিষাণও ছিলেন আগ্রাসী। ২৫ বলে ৫৪ রান করেন তিনি। শেষ দিকে শিবম দুবে মাত্র ৮ বলে ২৬ রান করে ভারতকে ২৫০ রানের গণ্ডি পার করে দেন। নিউজিল্যান্ডের হয়ে জিমি নিশাম এক ওভারে স্যামসন, কিষাণ ও সূর্যকুমারকে আউট করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করলেও সেটি যথেষ্ট ছিল না।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে এই মাঠেই অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। সেই একই ভেন্যুতে এবার বিশ্বজয় করে পুরনো ক্ষতে প্রলেপ দিল মোস্তাফিজুর রহমানদের প্রতিবেশী দেশ ভারত। গ্যালারিতে বসে এই জয় উপভোগ করেন ভারতের দুই বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক রোহিত শর্মা ও এমএস ধোনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host