1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ভারতকে ভয় পায় না নিউজিল্যান্ড

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৫ সময় দর্শন
COLOMBO, SRI LANKA - FEBRUARY 27: Rachin Ravindra of New Zealand celebrates the wicket of Jacob Bethell of England during the ICC Men's T20 World Cup India & Sri Lanka 2026 Super 8 match between England and New Zealand at R. Premadasa Stadium on February 27, 2026 in Colombo, Sri Lanka. (Photo by Robert Cianflone/Getty Images)

ক্রীড়া প্রতিবেদক

ভারতের মাটিতে ভারত বরাবরই শক্তিশালী। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও ঘরের মাঠে ভারতের তেজ দেখছে ক্রিকেট দুনিয়া। তবে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার ব্র্যাড হ্যাডিন এমন দলকে দেখছেন, যারা কিনা ভারতের মাটিতে ভারতকে ভয় পায় না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এবার খেলছে ভারত এবং নিউজিল্যান্ড। দুই দলের কেউই টুর্নামেন্টে অপরাজিত নয়। টের পাওয়া যাচ্ছে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবারের বিশ্বকাপে। লম্বা পথে চড়াই উতরাই পার করেই দুই দল এসেছে ফাইনালে, পেয়েছে হারের স্বাদও। তবে সব বাধা টপকে এসেছে ফাইনাল পর্যন্ত।

ফাইনালের আগে উইলো টক ক্রিকেট পডকাস্টে ব্র্যাড হ্যাডিন বলেছেন, ‘সে (ফিন অ্যালেন) যদি ফাইনালে ছন্দ খুঁজে পায়, তাহলে সে এমন একজন যে ঘরের মাঠে ভারতের আনন্দ মাটি করে দিতে পারে। আমি যদি ভারত দলের (কেউ) হতাম, তাহলে ফাইনালে একটা দলের বিপক্ষেই খেলতে চাইতাম না, সেটা হলো নিউজিল্যান্ড।’

হ্যাডিন আরও বলেন, ‘ভারতের মাটিতে ভারতকে ভয় পায় না নিউজিল্যান্ড। এখানে তারা ভারতকে টেস্ট সিরিজে হারিয়েছে। তাই যদি তারা ওই মানসিকতা নিয়ে মাঠে নামে এবং ফিন অ্যালেন যদি স্বাধীনভাবে ব্যাট করতে পারে, যেমনটা সে করে, তাহলে ভারতকে বড় চাপে ফেলতে পারবে। আমি নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছি।’

পডকাস্টে থাকা আরেক অজি নাথান লায়ন বলেছেন, ‘ফাইনালে আমি নিউজিল্যান্ডকেই সমর্থন করছি। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তারা কীভাবে মিচেল স্যান্টনারকে সামলায়। সে দলের অধিনায়ক ও খুবই কিপটে বোলিং করে, বিশেষ করে এই ধরনের উইকেটে।’

আহমেদাবাদে ৮ মার্চ মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host