পাকিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে আফিফের
প্রতিবেদকের নাম :
-
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
-
৪৭
সময় দর্শন
স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দ্রুতই মাঠে ফিরবেন নাজমুল হোসেন শান্ত-মোস্তাফিজুর রহমানরা। মধ্যপ্রাচ্য সংকটের কারণে কিছুটা অনিশ্চয়তা থাকলেও আগামী ৯ মার্চ বাংলাদেশে আসার কথা পাকিস্তানের, এর দুদিন পর শুরু হওয়ার কথা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে শুধু বাংলাদেশই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে না, একইসঙ্গে দীর্ঘদিন বাইরে থাকার পর জাতীয় দলে ফেরার খুব কাছাকাছি আফিফ হোসেনও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের এক সূত্রের বরাতে এমন সম্ভাবনার কথা জানিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সিরিজের জন্য এরই মধ্যে ১৫ সদস্যের দল প্রস্তুত করেছেন নির্বাচকেরা। সেখানে রাখা হয়েছে ২৬ বছর বয়সী এ অলরাউন্ডারকে।
Please Share This Post in Your Social Media
এই বিভাগের আরও খবর