1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

মুক্তির আগে ৬০০ কোটির ঘরে যশের ‘টক্সিক’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৯ সময় দর্শন
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’

মুক্তির আগেই ৬০০ কোটি রুপি আয় করেছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’। প্রযোজক জি ধনাঞ্জয়নের বরাতে মঙ্গলবার (৩ মার্চ) এই তথ্য জানিয়েছে বলিউড লাইফ।

জি ধনাঞ্জয়নের মতে, টক্সিক ইতোমধ্যে মুক্তির আগে প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছে। তিনি এটিকে কেবল স্টার পাওয়ার হিসেবে দেখছেন না, বরং কৌশলগত ও প্যান-ইন্ডিয়া তারকাদের সফলতা হিসেবে দেখছেন। ধনাঞ্জয়ন জানান, তারকাদের খ্যাতির কারণে সিনেমাটির প্রি-রিলিজ জনপ্রিয়তা শুরু হয়। এতে কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, মালয়ালম অভিনেতা টোভিনো থমাস এবং অমিত কার্ভালের মতো জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন। তিনি বলেন, যেসব সিনেমা এক হাজার কোটি ছাড়িয়েছে, তার ৪০ থেকে ৪৫ শতাংশ আয় আসে উত্তর ভারত থেকে। তিনি আরও বলেন, নয়নতারা ইতোমধ্যে বলিউডের জাওয়ান থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন। রুক্মিণীর কানতারা ভালো ব্যবসা করেছে। টক্সিক আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে, একই দিনে ‘ধুরুন্ধর টু’ মুক্তির কথা আছে। ধনাঞ্জয়ন উল্লেখ করেন, দক্ষিণ ভারতীয় সিনেমা যদি এক হাজার কোটি রুপির বেশি আয় করতে চায়, তাহলে উত্তর ভারত থেকে উল্লেখযোগ্য আয় দরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host