1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বাংলাদেশ সফরে বাবরকে বাদ দেবেন না: আহমেদ শেহজাদ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬৭ সময় দর্শন
ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান ক্রিকেটে বাবর আজমকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই সাবেক ওপেনার আহমেদ শেহজাদ স্পষ্ট বার্তা দিলেন। তিনি সরাসরি সমর্থন জানিয়েছেন বাবর আজমের প্রতি এবং সমালোচকদের উদ্দেশে কড়া ভাষায় মন্তব্য করেছেন। বাংলাদেশ সফর সামনে রেখে পাকিস্তান দলে বাবর আজমের থাকা-না থাকা নিয়ে কথা বলেছেন শেহজাদ। জিও নিউজে এক অনুষ্ঠানে শেহজাদ বলেন, “২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেন। বাবরকে হেয় করবেন না বা সবকিছুর জন্য তাকে দায়ী করবেন না। সব দোষ বাবরের না, সব খারাপ তার জন্য হয়নি। তিনি মনে করিয়ে দেন, পাকিস্তানের ওয়ানডে সেটআপে বাবরের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। শেহজাদের ভাষায়, “বাবর আজম আপনার সেরা ওয়ানডে ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে তাকে বাদ দেবেন না। ওয়ানডে তো আপনাকে জিততে হবে। বাংলাদেশের বিপক্ষে কি পরাজয়ের পরিকল্পনা আপনাদের? বাবর আজম (বাংলাদেশে) না গেলে আপনি কিভাবে জিতবেন? ওয়ানডেতে বাবরই পাকিস্তানের নাম্বার ওয়ান খেলোয়াড়, সবচেয়ে বেশি রান করে।”

বাংলাদেশ সফরকে সামনে রেখে অভিজ্ঞতার গুরুত্বও তুলে ধরেন তিনি, “ওদের (বাংলাদেশ) ভালো দল। ওরা আপনাকে চ্যালেঞ্জ জানাবে। সেখানে কন্ডিশন কঠিন হবে, আর দল হিমশিম খেতে পারে। ওখানে অভিজ্ঞ খেলোয়াড় দরকার। এমন খেলোয়াড় দরকার যিনি এক প্রান্ত আগলে রেখে খেলতে পারবেন এবং আগেও বাংলাদেশে পারফরম্যান্স করেছেন। তাই বাবর আজমের বাংলাদেশে যাওয়া খুব খুব গুরুত্বপূর্ণ।”

শুধু তাই নয়, বাবরের ফর্মে ফেরার ক্ষেত্রেও এই সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন শেহজাদ, “বাবরের বাংলাদেশে যাওয়া আরো দুইটি কারণে দরকার- প্রথমত, সে ফর্মে নেই এবং দ্বিতীয়ত সে অনেক দিন ধরে ওয়ানডে খেলে না। এই সিরিজটি খেললে আবার সে চালু হবে।” শেষে তার দৃঢ় উচ্চারণ, “আপনি বাংলাদেশের বিপক্ষে হারতে পারেন না, এটা মনে রাখতে হবে। তাই অবশ্যই বাবরকে নিয়ে যেতে হবে।”

উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ম্যাচগুলো হবে যথাক্রমে ১১ মার্চ, ১৩ মার্চ ও ১৫ মার্চ। সবগুলো ম্যাচ মিরপুরে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host