1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

পাকিস্তানের বাংলাদেশ সফর অনিশ্চিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৮ সময় দর্শন
অনলাইন ডেস্ক

বর্তমান আঞ্চলিক উত্তেজনার কারণে পাকিস্তানের আসন্ন বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়েছে। একই সঙ্গে এই সিরিজের জন্য দলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে রবিবার পাকিস্তানের গণমাধ্যম ‘জিও সুপার’ সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে। সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের জন্য ৯ মার্চ পাকিস্তানের বাংলাদেশে পৌঁছানোর কথা। সিরিজের তিনটি ম্যাচই ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যথাক্রমে ১১, ১৩ এবং ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে চলমান আঞ্চলিক পরিস্থিতির কারণে এই সফর এখন দোটানায়। সংশ্লিষ্টদের মতে, পরিস্থিতি যদি আরও খারাপ না হয় এবং ভ্রমণ ঝুঁকি বা নিরাপত্তা শঙ্কা তৈরি না হয়, তবেই কেবল এই সফরটি হবে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরালের হামলায় আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ নেতৃত্ব নিহতের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। ইরান পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবসহ অন্য আরব দেশে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের আকাশে বিমান চলাচল বন্ধ। এদিকে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। সব মিলিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host