1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সেমিফাইনালে নিউজিল্যান্ড, বিদায় পাকিস্তান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ সময় দর্শন
অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিদায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে হেরেও সেমিফাইনালে চলে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। গতকাল শুক্রবার সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। কলম্বোয় অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়ায় ৩ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পায় ইংল্যান্ড। ব্রিটিশরা আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তবে এদিন জিতে টানা ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেল। ইংল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়ার জন্য পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের দিকে তাকিয়ে ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আজ শনিবার পাল্লেকেল্লে স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে শাহিবজাদা ফারহান ও ফখর জামানের ব্যাটিং তাণ্ডবে ৮ উইকেটে ২১২  রান করে পাকিস্তান। দলের হয়ে ১০০ রান করেন ফারহান। তিনি বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ২টি সেঞ্চুরির রেকর্ড গড়েন। ৮৪ রান করেন ফখর জামান। পাকিস্তানের ইনিংস শেষে আইসিসি জানায় সেমিফাইনালে যেতে হলে শ্রীলংকাকে ১৪৭ রানে আটকাতে হবে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলকে। কিন্তু শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা ৩১ বলে ৭৬ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখালেও শেষ বলে ছক্কা হাঁকাতা না পরায় ৫ রানে হেরে যায় শ্রীলংকা। পাকিস্তান জয় পেলেও সেমিফাইনালের আগে বিদায় নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host