1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

রাজা-রানির মতো বিজয়-রাশমিকার রাজকীয় বিয়ে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ সময় দর্শন

বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিণী তারকাযুগল বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার দীর্ঘ পাঁচ বছরের প্রেম সফল পরিণতি পেলো। ভালোবেসে বিয়ে করেছেন দু’জনে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক হলো তাদের চারহাত। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নবদম্পতি। কোনোটিতে দেখা যায়, বিজয়ের নাকে আদরের চুম্বন এঁকে দিচ্ছেন রাশমিকা। কিছু ছবিতে রয়েছে বিয়ের হরেক রকম রীতির আমেজ। সাদাকালো একটি ছবিতে দেখা যায়, ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছেন বিজয়। তখন বধূ সাজে পাহাড়ি রাস্তা ধরে নেমে আসেন রাশমিকা। সব মিলিয়ে রাজা-রানির মতো রাজকীয় ঢঙের বিয়ে!

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা দু’বার বিয়ে করেছেন বিজয় ও রাশমিকা। সুপ্রাচীন অরাবলী পাহাড়ঘেরা উদয়পুরের একটি রিসোর্টে সকালে বরের পরিবারের তেলুগু ঐতিহ্য মেনে এবং সন্ধ্যায় কনেপক্ষের কোডাভা রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কোডাভা কর্ণাটকের কুর্গ জেলার সঙ্গে সম্পর্কিত, যেখানে বেড়ে উঠেছেন ২৯ বছর বয়সী রাশমিকা। বিয়ের একটি ছবিতে তার চোখ ছলছল দেখা গেছে।

ভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়কে সম্মান জানাতে দুটি ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার আইডিয়া ৩৬ বছর বয়সী বিজয়ের। সাদা ধুতি ও লাল রঙের উত্তরীয় পরে বিয়েতে হাজির হন তিনি। অন্যদিকে টকটকে লাল রঙের শাড়ি বেছে নিয়েছেন রাশমিকা। তার ব্লাউজে দেখা গেছে জমকালো কারুকাজ। মাথায় নজরকাড়া সোনার টায়রা। সেই সঙ্গে ছিল সোনার গয়না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host