শাহিবজাদা ফারহানের ফিফটিতে দেড়শো ছাড়ানো পুঁজি পেয়েছিলো পাকিস্তান। তবে ওই রান নিয়ে ইংল্যান্ডের সঙ্গে পেরে উঠেনি তারা। হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে পাকিস্তানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। মঙ্গলবার সুপার এইট ম্যাচে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়েছে ইংল্ল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুক তার প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করে এই জয়ে নেতৃত্ব দিয়েছেন।
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে প্রথমবারের মতো তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে ব্রুক ৫১ বলে ঠিক ১০০ রান করেন। শেষ দিকে কিছুটা নাটকীয়তা তৈরি হলেও পাঁচ বল বাকি থাকতেই ১৬৫ রানের লক্ষ্য পেরিয়ে যায় ইংল্যান্ড।






