অনলাইন ডেস্ক
ক্রিকইনফো ২০২৫ সালের বর্ষসেরা পারফরম্যান্সের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের দুই তারকা বোলার মেহেদী হাসান ও তাসকিন আহমেদও জায়গা পেয়েছেন। স্বাধীন জুরি বোর্ড বিভিন্ন বিভাগের সেরা খেলোয়াড় বেছে নিয়েছে। মেহেদী হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছেন। গত বছরের কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১১ রানে চার উইকেট নেওয়ার পারফরম্যান্স তার মনোনয়ের কারণ। এ বিভাগে তার সঙ্গে ভারতের বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব এবং পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ও শাহিন আফ্রিদিও মনোনীত হয়েছেন। অন্যদিকে, তাসকিন আহমেদ টি-টোয়েন্টি লিগের বর্ষসেরা বোলিং পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছেন। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে সাত উইকেট নেওয়া তার এই সাফল্যকে নিশ্চিত করেছে। ক্রিকেটপ্রেমীরা দেশের এই দুই তারকার অবদানের জন্য উৎসাহিত, যারা জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দেশকে গর্বিত করেছেন।