1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ফুলবাড়ীতে ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৬ সময় দর্শন

 

মশিউর রহমান সোহেল, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সদর দপ্তর হতে ২৩ ফেব্রুয়ারি (সোমবার)-এর ১টি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ফেব্রুয়ারি(রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে রাতভর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩৪৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপের সিজার মূল্য ২,০১,৬০০ (দু্ই লক্ষ এক হাজার ছয়শত) টাকা। বিজিবি জাওয়ানদের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুর-এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host