1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নারী নিপীড়নের দায়ে ক্রিকেট সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ মঞ্জু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৩ সময় দর্শন
নারী নিপীড়নের দায়ে ক্রিকেট সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ মঞ্জু

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

একটি স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিক সত্যতা পাওয়ার পর নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামকে ক্রিকেট সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয় বিসিবির একটি অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, বিসিবি জানায়, মনজুরুলকে বোর্ডের এখতিয়ারভুক্ত সব ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়োগ এবং ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের দায়ের করা অভিযোগ খতিয়ে দেখতে বিসিবি কর্তৃক গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, সাবেক জাতীয় ক্রিকেটার মনজুরুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে সব ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়োগ এবং ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হবে।’ ​এতে আরও বলা হয়, ‘বিসিবি কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করছে এবং প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’ সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা অভিযোগ তদন্তে গঠিত পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ​জাহানারার তোলা চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে গত ২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি। অভিযোগগুলোর মধ্যে দুটির স্বপক্ষে প্রমাণ না পাওয়া গেলেও, বাকি দুটির ক্ষেত্রে অনুপযুক্ত আচরণের প্রাথমিক সত্যতা পেয়েছে কমিটি। ​বিসিবির সঙ্গে মনজুরুলের চুক্তির মেয়াদ গত ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হয়েছিল। ​প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে, ২০০৯ সালের হাইকোর্ট বিভাগের একটি রায় অনুযায়ী সম্প্রতি একটি অভিযোগ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বোর্ড। এই কমিটির নেতৃত্বে রয়েছেন বিসিবি পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host