1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জিতেছে সিটি, রিয়ালের হার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ সময় দর্শন

স্পোর্টস ডেস্ক

ভিনিসিয়ুস জুনিয়রের জন্য সপ্তাহটা ছিল আবেগঘন। কারণ চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে বর্ণবাদী আক্রমণের অভিযোগ করেছিলেন তিনি। সেই অভিযোগের পর চতুর্থ ম্যাচে পঞ্চম গোলের দেখা পেলেও হারের তিক্ত স্বাদ পেয়েছে তার দল রিয়াল মাদ্রিদ। লা লিগায় ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে শিরোপা দৌড়ে বার্সেলোনাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। অথচ এই ম্যাচ জিতলে টেবিলের শীর্ষে ব্যবধান পাঁচ পয়েন্ট বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু প্রথমার্ধে ৩৮ মিনিটে আন্তে বুদিমিরের পেনাল্টি এবং ম্যাচের শেষদিকে ৯০ মিনিটে রাউল গার্সিয়ার গোল আলভারো আরবেলোয়াকে কোচ হিসেবে ছয় ম্যাচ পর প্রথম লিগ পরাজয়ের স্বাদ দিয়েছে। ৭৩ মিনিটে ভিনিসিয়ুস গোল করে সমতা ফিরিয়েছিলেন যদিও। প্রথমার্ধে তুলনামূলক বাক্সবন্দী ছিলেন ভিনিসিউস। বরং দল ভাগ্যবান ছিল এই কারণে, একাধিকবার গোল হজম করতে হয়নি।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনাল থেকে ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা।

কয়েক দিন আগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও সমতা নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। যা সিটিকে শিরোপা দৌড়ে নিজেদের এগিয়ে নেওয়ার সুযোগ করে দেয়। এখন পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে মাত্র দুইয়ে। যা গানারদের ওপর চাপ বাড়িয়েছে।

প্রথমার্ধে নিকো ও’রাইলির জোড়া গোল (১৪ ও ২৭ মিনিট) সিটির জয়ের মঞ্চ গড়ে দেয়। ২২ মিনিটে একটি শোধ দেন হাল।

তার পরও দ্বিতীয়ার্ধে সিটিকে বেশ চাপে রাখে নিউক্যাসল। জয় নিশ্চিত হলেও স্বাগতিক শিবিরে স্বস্তির বাতাস বইতে থাকে ম্যাচের শেষ বাঁশি বাজার পর। কারণ, শেষ মুহূর্তে ইতিহাদে স্নায়ুচাপ ছিল তুঙ্গে। যোগ করা সময়ে জিয়ানলুইজি দোন্নারুম্মা অসাধারণ এক সেভ না করলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host