1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বল হাতে আগুন ঝরালেন রুবেল

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৫৬৭ সময় দর্শন

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের আজকের বাঁচা-মরার লড়াইয়ে তামিম একাদশের মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ একাদশ। টুর্নামেন্টে তাদের পজিশন খারাপ। আজ হারলেই বিদায় নিতে হবে। আর জিততে হলে করতে হবে ২২২ রান। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে মাহমুদউল্লাহর দলকে। টুর্নামেন্টে দুর্ধর্ষ বোলিংয়ের ধারাবাহিকতা আজও ধরে রেখেছেন রুবেল হোসেন। তারপরেও তামিম একাদশের সংগ্রহ বেশ চ্যালেঞ্জিং।

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২২১ রান করে তামিম একাদশ। এই ম্যাচেও তাদের শুরুটা ভালো হয়নি। জমেনি দুই তামিমের জুটি। স্কোর বোর্ডে ১৭ রান তুলতেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল (৯), তানজিদ হাসান তামিম (১), এনামুল হক বিজয় (১) ও মোহাম্মদ মিঠুন (২)। বল হাতে আগুন ঝরান পেস তারকা রুবেল হোসেন। প্রচণ্ড চাপে পড়ে যায় তামিমের দল। পঞ্চম উইকেট ১০০ রানের জুটি গড়ে সেই চাপ ভালোভাবেই সামাল দেন ইয়াসির আলী রাব্বি ও মাহিদুল ইসলাম অঙ্কন।

দলীয় ১২৮ রানের মাথায় রাব্বি ৬২ রান করে রান আউট হলে জুটি ভাঙে। এরপর অঙ্কন ১০৩ বলে হাফসেঞ্চুরি তুলে নেন। ৫২ রান করে রুবেলের চতুর্থ শিকারে পরিণত হন এই তরুণ। মোসাদ্দেক হোসেন ও সাইফউদ্দিন সপ্তম উইকেট জুটিতে আরও ৫০ রান যোগ করেন। মোসাদ্দেক ৪০ রান করে আউট হলে ভেঙে যায় ৭৫ রানের জুটি। পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ৩৮ রানে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ২২১ রান সংগ্রহ করে তামিম একাদশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host