1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

১৯ মার্চ আরিফিন শুভর বলিউড অভিষেক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ সময় দর্শন
পোস্টারে ‘জ্যাজ সিটি’

বিনোদন রিপোর্ট

প্রথমবার বলিউড প্রজেক্টে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভকে—এই খবর কিছুটা পুরনো। নতুন খবর, সেই দেখার দিন-তারিখ চূড়ান্ত হয়েছে।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ জানিয়েছে, বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। হিন্দি ও ইংরেজি ভাষার পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায় মুক্তি পাবে প্ল্যাটফর্মটির কোনও সিরিজ।

‘জ্যাজ সিটি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ। ধারাবাহিকে তাকে দেখা যাবে জিমি রয় চরিত্রে—গল্পের প্রাণকেন্দ্রে। পুরো কাহিনি আবর্তিত হয়েছে তার চারপাশে। প্রকাশিত ঝলকেই আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন রূপে। কোথাও তিনি ধূসর রঙের সরু কাটের স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নৃত্যে মগ্ন। প্রতিটি রূপেই রেট্রো ধাঁচের চুল ও পোশাকে ১৯৭০–এর দশকের আবহ ফুটে উঠেছে।

‘জ্যাজ সিটি’র জিমি রয় চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভর ভাষ্য, ‘এটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়, সংগীতও গল্প বলে। চরিত্রের অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে ফুটে ওঠে। সংগীত, সংলাপ আর নীরবতার সমন্বয়ে পুরো আবহ অনুভব করা যাবে।’

জানা গেছে, নিজের প্রথম বলিউড প্রজেক্ট ‘জ্যাজ সিটি’তে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি।

টিজারে দেখা গেছে, ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে এসেছে সিরিজটিতে। প্রতিটি দৃশ্য যেন ঐ সময়ের আবহ ও ইতিহাসকে জীবন্ত করে তোলে, দর্শককে সেই সময়ে নিয়ে যায়।

সিরিজটির পরিচালনা ছাড়াও গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে বলিউডে খ্যাতি পেয়েছেন। এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। এছাড়াও শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর এবং অমিত সাহাসহ বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখকে দেখা যাবে এই সিরিজে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host