1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

নোয়াখালীর জেলা আ’লীগ কার্যালয়ে ব্যানার টাঙাল ছাত্রলীগ-যুবলীগ, আটক ৫

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৩ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার টাঙিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। আজ বুধবার সকালে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।  এদিকে প্রশাসন বলছে, কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে। আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ওসি মো. তৌহিদুল ইসলাম। স্থানীয়রা জানান, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের সময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় কার্যালয়ের ভেতরেও ভাঙচুর করা হয়। পরবর্তীতে কার্যালয়ে প্রধান ফটকে তালা দেওয়া হয়। আজ বুধবার সকালে যুবলীগ-ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকে টাঙান। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সুধারাম মডেল থানার ওসি বলেন, ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙায়। বিষয়টি পুলিশের নজরে আসে। ঘটনার কিছুক্ষণ পরই ব্যানারটি সরিয়ে নেওয়া হয়। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে। তবে আটককৃতদের নাম, ঠিকানা ও পদ পরে জানাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host