1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

খুলনায় জয়ের পর মন্ত্রিসভা নিয়ে জল্পনা—আলোচনায় বকুল, হেলাল ও লবী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ সময় দর্শন
খুলনা তেরখাদা প্রতিনিধি :
খুলনার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—নতুন মন্ত্রিসভায় খুলনা থেকে কে জায়গা পাচ্ছেন? বিজয়ের উচ্ছ্বাস কাটতে না কাটতেই দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তিনটি নাম—রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল ও আলী আজগর লবী।
খুলনা-৩ আসনে জয় পাওয়া রকিবুল ইসলাম বকুল নগর রাজনীতিতে নতুন করে আলোচনায় রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে তার। নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুলনায় জনসভা শেষে তার বাসায় মধ্যাহ্নভোজ করেন—যা রাজনৈতিক মহলে বিশেষ বার্তা হিসেবেই দেখছেন অনেকে। দলীয় সূত্র বলছে, কেন্দ্রের আস্থাভাজন হিসেবেই বকুলের নাম আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সমর্থকদের একটি অংশ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে চাওয়ার কথাও বলছেন।
অন্যদিকে খুলনা-৪ আসনে জয়ী আজিজুল বারী হেলাল তৃণমূল থেকে উঠে আসা সংগঠক হিসেবে পরিচিত। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমানে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। একাধিকবার নির্বাচনে অংশ নিয়ে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই তেরখাদা দিঘলীয়া ও রুপষা বাসির দাবি হেলাল ভাই কে দলীয় নেতাকর্মীদের দাবি, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তাকে বন ও পরিবেশ–সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দেখা যেতে পারে।
খুলনা-৫ আসনে জয় পাওয়া আলী আজগর লবীও রয়েছেন আলোচনার কেন্দ্রে। সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি হিসেবে ক্রীড়াঙ্গনে তার পরিচিতি রয়েছে দেশজুড়ে। নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার পর তিনি দলীয় প্রধানকে ফোনে ফল জানান—সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খুলনার অনেকেই মনে করছেন, ক্রীড়া মন্ত্রণালয়ে তার অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।
দলীয় একাধিক সূত্রে ইঙ্গিত মিলেছে, খুলনা থেকে অন্তত একজনকে মন্ত্রিসভায় রাখা হতে পারে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা পাওয়া যায়নি।
খুলনাবাসীর প্রত্যাশা—দীর্ঘদিন পর রাজনৈতিক পালাবদলের এই সময়ে তাদের জেলার একজন প্রতিনিধি গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় সিদ্ধান্তে বকুল, হেলাল নাকি লবীর নাম চূড়ান্ত হয়—নাকি আসে ভিন্ন কোনো চমক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host