1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জাতীয় দলে ফিরছেন সাকিব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ সময় দর্শন
সাকিব আল হাসান

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এরপর নানান নাটকীয়তায় অন্তর্বর্তী সরকারের পুরো আমলে দেশে ফেরা হয়নি সাকিবের, জাতীয় দলেও খেলা হয়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে আবারও জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। কয়েকদিন আগে সাকিবকে নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি যখন সরকার গঠনের দ্বারপ্রান্তে, ওই আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে। এমন সময় নতুন খবর দিয়েছে দেশীয় ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি সান। সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাকিবকে দেখা যেতে পারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও! অন্যদিকে সাকিব এ ব্যাপারে সরাসরি কিছু না বললেও সম্ভাবনার কথা উড়িয়ে দেননি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার বিষয়ে জানতে চাইলে ডেইলি সানকে সাকিব বলেছেন, ‘আপনারা অনেক দূর চিন্তা করে ফেলেছেন। ভাই, সামনে কী হয়, দেখা যাক।’ তা সাকিবের ফেরা নিয়ে আলোচনার সূত্রপাত কোথায়? গত বছরের জুলাইয়ে ডেইলি সানের সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘সেটা (সাকিবের খেলতে পারার ব্যাপার) সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না সেটার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সে সময় মির্জা ফখরুল আলমগীর আরও বলেছিলেন, ‘কেউ যদি রাজনৈতিকভাবে নিষিদ্ধ হন বা কোনো ফৌজদারি মামলায় জড়িত থাকেন, সেটা আলাদা বিষয়। কিন্তু শুধু রাজনৈতিক কারণে কাউকে খেলতে বাধা দেওয়ার কোনো কারণ নেই।’

শুধু বিএনপি মহাসচিবের এমন মন্তব্যই নয়, কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও জানানো হয়েছে, মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেই সাকিবকে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বোর্ড। জাতীয় দলের ব্যাটিং কোচও ওই সময় জানান, ২০২৭ বিশ্বকাপে খেলার কথা ভাবা উচিত সাকিবের। মির্জা ফখরুলের আগের সেই মন্তব্য, বিসিবির চেষ্টা আর সদ্য হয়ে যাওয়া জাতীয় নির্বাচনে বিএনপির জয়লাভ, সব মিলিয়ে সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যু নতুন করে আলোচনায়। জাতীয় দলের জার্সিতে সাকিব শেষ ম্যাচ খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে, কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন একই বছরের জুনে। আর শেষবার ওয়ানডে খেলতে নেমেছিলেন ২০২৩ সালের নভেম্বরে। তবে জাতীয় দলে ফিরলে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে শুধু ওয়ানডে নিয়ে সাকিব, তাঁর ঘনিষ্ঠ সূত্র এমনটাই জানিয়েছে ডেইলি সানকে। ওই সূত্র আরও জানিয়েছে, এ মাসের শেষ দিকেই দেশে ফিরে প্রস্তুতি শুরু করতে পারেন সাকিব। ওই সূত্র ডেইলি সানকে বলেছেন, ‘তিনি (সাকিব) দেশে ফিরে পাকিস্তান সিরিজ খেলবেন। একইসঙ্গে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপেও তাঁর নজর থাকবে। – ফিরে এসে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা- এটাই তাঁর আসল পরিকল্পনা।’ দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যেই আছেন সাকিব। ওই সূত্র জানিয়েছে, বোলিংয়ে ভালো অবস্থায় থাকলেও ব্যাটিংয়ে কিছুটা ঘাটতি আছে চোখের সমস্যার কারণে। তবে সাকিব সেটা অনেকটাই কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছ ওই সূত্র। এ প্রসঙ্গে সূত্রের ভাষ্য, ‘উনি কেবল সংক্ষিপ্ত সংস্করণে খেলছেন। বোলিংয়ে ওনি ভালো অবস্থায় আছেন বলে মনে করেন, তবে ব্যাটিংয়ে দীর্ঘ সময় উইকেটে থাকতে হবে। ওয়ানডে বা টেস্ট ক্রিকেট সেই ছন্দ ফেরাতে সাহায্য করবে।’ চোখের সমস্যা নিয়ে সূত্র উল্লেখ করেছেন, ‘এখন তিনি অনেকটাই সুস্থ ও স্বস্তিতে আছেন। যে চোখের সমস্যাটি তাঁকে দীর্ঘদিন ভুগিয়েছে, সেটিরও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ফলে বল দেখার ক্ষেত্রে তিনি আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন— এই পর্যায়ের একজন ব্যাটসম্যানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host