1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

কারাগারে থাকা আ’লীগ নেতার মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ সময় দর্শন
পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

গাইবান্ধা জেলা কারাগারে থাকা পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লিপন পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিণমারী (শ্রীপুর) গ্রামের আব্দুর জব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন শামিকুল ইসলাম লিপন। এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন। গ্রেফতারের পর আদালত থেকে জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে অন্য মামলায় গ্রেপ্তার হন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host