1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিয়ের ভিডিও বিক্রির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিজয়-রাশমিকা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ সময় দর্শন
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

কয়েক মাস ধরেই বিয়ের গুঞ্জনে আলোচনার কেন্দ্রে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সাম্প্রতিক সময়ে সেই জল্পনা আরও তুঙ্গে। দক্ষিণী সিনেমা থেকে বলিউড- সবখানেই এখন একটাই প্রশ্ন, কবে চার হাত এক হবে এই দুই তারকার? যদিও এখনো প্রেম কিংবা বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তারা। তবে শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে তাঁদের বিয়ের আসর। আর সেই সম্ভাব্য দিনক্ষণ ঘিরেই সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য। তেলুগু সিনেমার জনপ্রিয় পোর্টাল ‘তুপাকি’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম তাদের বিয়ের ভিডিওর স্বত্ব কেনার জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছিল। পরিকল্পনা ছিল, বিয়ের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দী করে তা তথ্যচিত্র আকারে প্রকাশ করা হবে। এর আগেও প্রতিষ্ঠানটি তারকাদের বিয়ে নিয়ে যত বড় অঙ্কের চুক্তির প্রস্তাব এসেছে, এটি নাকি তার মধ্যেই অন্যতম। তবে সেই মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিজয় ও রাশমিকা। সূত্রের খবর, জীবনের এই বিশেষ মুহূর্তকে কোনোভাবেই ব্যবসায়িক রূপ দিতে চান না এই তারকা জুটি। অতীতে নয়নতারার বিয়ের ভিডিও ঘিরে যে ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছিল, সেখান থেকে শিক্ষা নিয়েই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিজয় দেবেরাকোন্ডা বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। তার ইচ্ছা, উদয়পুরে অনুষ্ঠেয় সেই রাজকীয় আয়োজনটি যেন কেবল ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত ও ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হয়। কোনো বাণিজ্যিক প্রচার বা অতিরিক্ত লাইমলাইট তিনি চান না। এদিকে শোনা যাচ্ছে, গত বছরের অক্টোবরেই নাকি গোপনে আংটি বদল সেরেছেন বিজয় ও রাশমিকা মান্দানা। ‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে বসতে পারে তাদের ‘রয়্যাল ওয়েডিং’। বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানেও তারকা অতিথিদের ভিড় থাকবে না; উপস্থিত থাকবেন শুধু দুই পরিবারের সদস্য ও অতি ঘনিষ্ঠজনেরা। উল্লেখ্য, ইতালির রোমে একসঙ্গে নববর্ষ উদযাপন করতে দেখা গিয়েছিল এই জুটিকে। যদিও তারা আলাদা আলাদা ছবি পোস্ট করেছিলেন, তবে ছবির পটভূমি যে প্রায় একই—তা নেটিজেনদের চোখ এড়ায়নি। দীর্ঘদিনের জল্পনা-জট কাটিয়ে আদৌ কি উদয়পুরের প্রাসাদে সাত পাকে বাঁধা পড়বেন গীতি গোবিন্দম-খ্যাত এই জুটি—সেদিকেই এখন তাকিয়ে অনুরাগীরা। সূত্র: দ্য ওয়াল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host