1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

মেসিকে এত কম দামে কিনতে চায় ম্যান সিটি!

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৮১ সময় দর্শন

কিছুদিন আগেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। এরপর থেকেই তার সম্ভাব্য গন্তব্য হিসেবে ম্যাঞ্চেস্টার সিটির নাম উঠে আসে। এই ক্লাবেই আছেন মেসির গুরু পেপ গার্দিওলা। কিন্তু শেষ পর্যন্ত আইনী মারপ্যাঁচে মেসিকে এক মৌসুমের জন্য আটকে রেখেছে বার্সা। তবে বর্তমানে ক্লাবের সঙ্গে মেসির যে সম্পর্ক, তাতে মৌসুম শেষেই তিনি ক্লাব ছাড়তে পারেন। আর মেসির জন্য নাকি এবার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে ম্যান সিটি।

ইংলিশ দৈনিক ‘ডেইলি স্টার’ দাবি করেছে, আসছে জানুয়ারিতেই নাকি সিটির পক্ষ থেকে মেসিকে কেনার জন্য প্রস্তাব পাঠানো হবে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, বার্সেলোনা অধিনায়ককে কিনতে নাকি মাত্র ১ কোটি ৫০ লাখ পাউন্ড দিতে চায় পেপ গার্দিওলার দল! ‘ডেইলি স্টার’ এর দাবি সত্য হলে অবাক করা ঘটনাই বটে! তবে সিটি এখানে একটা আইনের সুবিধা নিচ্ছে। তা হলো, জানুয়ারির দলবদলে মেসি চাইলেই যেকোনো দলের সঙ্গে আলোচনায় যেতে পারবেন। এবং এ নিয়ে বার্সা কোনো আপত্তি তুলতে পারবে না।

বার্সেলোনার সঙ্গে চুক্তি আগামী জুনেই শেষ হবে মেসির। সেই সময় পর্যন্ত অপেক্ষা করলে সিটির পথে কাঁটা বিছাতে পারে পিএসজি। নেইমার-এমবাপ্পে সমৃদ্ধ দলটি বহুদিন ধরে রোনালদো কিংবা মেসিকে দলে চাইছে। ক্লাবটির কাতারি মালিকের টাকার অভাব নেই। তাই আইনী সুবিধার কারণেই সিটি নাকি আর জুলাইয়ের অপেক্ষায় থাকতে রাজি নয়। তারা জানুয়ারিতেই প্রস্তাব পাঠাবে। সিটির ধারণা, ছয় মাস পর ফ্রিতে মেসিকে ছেড়ে দেওয়ার চেয়ে বার্সার কাছে এ প্রস্তাব বেশি গ্রহণযোগ্য মনে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host