1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

শুটিঙে ফিরেই অসুস্থ পূর্ণিমা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৬২ সময় দর্শন

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ করোনাকালীন পরে ক্যামেরার সামনে ফিরেছেন, আর ফিরেই অসুস্থ হয়ে পড়লেন। দীর্ঘদিন পর ‘গাঙচিল’ সিনেমার শুটিং শুরু করেন জনপ্রিয় এই নায়িকা। গতকাল এফডিসিতে  শুটিং করেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

এ ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান,দীর্ঘ দিন পর শনিবার থেকে শুরু হয় ‘গাঙচিল’ ছবির শুটিং। কাল শুটিংয়ে অংশ নেন পূর্ণিমা। শুটিংয়ে অংশ নেওয়ার পর শরীর খারাপ লাগার কথা জানালে তারাতারি পূর্ণিমাকে ছেড়ে দেই। তবে রাতে অনেক জ্বর আসে। যার কারণে আজ শুটিং বন্ধ রাখতে হচ্ছে।

তিনি বলেন, এখনও পূর্ণিমার অবস্থা আগের মতোই। শুটিংয়ের জন্য এফডিসিতে সেট ফালানো রয়েছে। আজকে পর্যন্ত অপেক্ষা করতেছি। অবস্থার পরিবর্তন হলে কাল ফের শুটিং শুরু করবো। না হলে শুটিং বন্ধ রাখতে হবে। এতে করে লোকশান গুনতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমা ‘গাঙচিল’।

ছবিটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা। বিশেষ একটি চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতূপর্ণা সেনগুপ্ত। এতে আরও অভিনয় করছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host