1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

বিরামপুরে জমি নিয়ে বিরোধ, পিতা–পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩২ সময় দর্শন

 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার ফুলবাড়ী পার্শ্ববর্তী বিরামপুর উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে এক পিতা ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। আহত অবস্থায় দু’জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৩১ জানুয়ারি বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের মৌগ্রাম মৌজায়।
আহতরা হলেন— মোঃ আইয়ুব আলী (৫৭) ও তার ছেলে মোঃ হেলাল। আইয়ুব আলী দেশমা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী আইয়ুব আলীর অভিযোগ, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে তিনি মৌগ্রাম মৌজার একটি অর্পিত সম্পত্তির জমি ভোগদখল করে আসছেন। উক্ত জমি নিয়ে প্রতিবেশী মোঃ আহসান হাবীব ও মোঃ রাজা মিয়া দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে আসছিলেন। এর আগেও একাধিকবার স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়।
অভিযোগে তিনি জানান, ঘটনার দিন তিনি বোরো ধান চাষের উদ্দেশ্যে জমিতে হালচাষ করতে গেলে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে বাধা দেয় এবং জমিটি তারা লিজ নিয়েছে বলে দাবি করে। জমির কাগজপত্র দেখাতে বললে তারা তা দেখাতে অস্বীকৃতি জানিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
একপর্যায়ে ১নং অভিযুক্ত মোঃ আহসান হাবীব হাতে থাকা কোদাল দিয়ে আইয়ুব আলীর মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে বাম চোখের ওপর গুরুতর রক্তাক্ত জখম হন। এ সময় তার ছেলে মোঃ হেলাল বাধা দিতে গেলে ২নং অভিযুক্ত মোঃ রাজা মিয়া তাকে ধরে রাখেন এবং আহসান হাবীব কোদাল দিয়ে হেলালের ডান চোখের ওপর আঘাত করেন।
স্থানীয় লোকজন এগিয়ে এসে পিতা–পুত্রকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শেষ খবর পর্যন্ত গত তিনদিন হতে পাওয়া মোঃ হেলাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা ঘটনাস্থলে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন— “আজ লোকজনের জন্য বেঁচে গেছিস, আবার জমিতে এলে বাপ–ছেলেকে মেরে ফেলবো।”
এ ঘটনায় আহত আইয়ুব আলী বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ বলেন,
“অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host