মোছাঃ আছমা আক্তার আখি
পঞ্চগড় জেলা প্রতিনিধি,
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালিপাড়া গ্রামে নারীদের ভাতা ও শিশু কার্ড দেয়ার নাম করে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে ইউপি সদস্য আশরাফুল ইসলাম বুধুর বিরুদ্ধে।
গত শুক্রবার সকালে ইউপি সদস্য আশরাফুল ইসলাম মালিপাড়া গ্রামে আসলে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখে।
স্থানীয়রা জানায়, ভাতা ও শিশু কার্ড দেয়ার নাম করে টাকার নেয়ার পর কারো নামে কোন কার্ড আসে নাই।
ইউপি সদস্যকে বার বার বলার পর সুরহা হয়নি কারো।
ইউপি সদস্য গ্রামে আসলে স্থানীয়রা মোটর সাইকেলসহ তাকে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয়দের সহাযোগীতায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
কিন্ত মোটর সাইকেল টি আটকে রাখে স্থানীয়
ভুত্তভোগিরা।
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, আমি সকালে মালিপাড়া গ্রামে যাই, সেখানে একটি বাড়িতে বসে আমরা তালিকা করছি। কিছু লোককে আমরা কমল্ব দিবো নিজেদের উদ্যোগে ।
সেখানে অনেক লোক জরো হলো। হঠাৎ করে কয়েকজন ব্যক্তি এসে বলে টাকা পাবো তাই আমার মোটর সাইকেলে তালা দিয়েছে ।
আমার উপর হামলা চানানোর চেষ্ঠা করলে সেখানে থেকে আমি পালিয়ে জীবন বাচাই।
তবে স্থানীয় সূত্রে জানা যায় ধাক্কামারা ইউনিয়নে এমন অনিয়ম আরো ইউপি সদস্যের বিরুদ্ধে রয়েছে।