1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

ফুলবাড়ীতে ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ আটক ১

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ সময় দর্শন
ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি:  মশিউর রহমান
দিনাজপুরের ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প ও জলপাইতলী বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ১৯২ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০১টি মোবাইল, ০১টি চাকু ও ০১টি সীম কার্ড আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৩৪,২৫০ (চৌত্রিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুর-এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর বিশেষ ক্যাম্প ও জলপাইতলী বিওপি অভিযান চালিয়ে উক্ত মালামাল আটক করা হয়। বিজিবি জওয়ানদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রা ঘটনাস্থল থেকে পালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে একজনকে আটক করা হয়।  তিনি আরো জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host