1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ক্রিকেট দলকে বাধা দিয়ে শ্যুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দিল সরকার: জনমনে প্রশ্ন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ সময় দর্শন

স্পোর্টস ডেস্ক

দিল্লির এশিয়ান রাইফেল অ্যান্ড পিস্তল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে জাতীয় শ্যুটিং দলের ভারত সফরের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে এই আসরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করে দলকে সফরের অনুমতি দেয়।

নিরাপত্তা উদ্বেগের কারণে এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারত সফর বাতিল করা হলেও শ্যুটিং দলের ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত নিল সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই প্রতিযোগিতাটি একটি সুরক্ষিত ইনডোর ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে এতে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

​যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সব দিক বিবেচনা করেই এই অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ দলে মাত্র একজন অ্যাথলেট ও একজন কোচ রয়েছেন। এটি খুব ছোট একটি দল। এছাড়া আয়োজক দেশও আমাদের নিরাপত্তার ব্যাপারে পূর্ণ নিশ্চয়তা দিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘পুরো আয়োজনটি একটি নির্দিষ্ট সুরক্ষিত এলাকায় হবে, তাই নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ আমরা দেখছি না।’

আসন্ন এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শীর্ষ শ্যুটার রবিউল ইসলাম। ৫ ফেব্রুয়ারি তাঁর ইভেন্ট হওয়ার কথা রয়েছে। দলের সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন শারমিন আক্তার।
​বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় রবিউলের কাছে বিশেষ পাসপোর্ট রয়েছে, যার মাধ্যমে তিনি ভিসা ছাড়াই সাত দিন ভারতে অবস্থান করতে পারবেন। তবে কোচ শারমিনের জন্য ভিসার প্রয়োজন হবে। আগামী ৩১ জানুয়ারি শ্যুটিং দলের ঢাকা ত্যাগের কথা রয়েছে।

২০২৪ প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক সফর।

আন্তর্জাতিক শ্যুটিংয়ে অস্ত্র ও গোলাবারুদ বহনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়। এ প্রসঙ্গে ক্রীড়া সচিব জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় সরকারি আদেশ জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host