1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে খেলতে পারে স্কটল্যান্ড, জানালো আইসিসি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ সময় দর্শন

অনলাইন ডেস্ক

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি আইসিসি কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে সেই জায়গায় সুযোগ দেওয়া হবে স্কটল্যান্ডকে। এএফপির প্রতিবেদনসূত্রে এই তথ্য জানা গেছে। ক্রিকইনফোরও প্রতিবেদনেও এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে খেলতে পারে স্কটল্যান্ড। আগামী বুধবারের মধ্যে বাংলাদেশ ভারত সফর করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে আইসিসি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত হবে।

এদিকে, এএফপির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে, সুযোগ না পাওয়া দলগুলোর ভেতর থেকে সর্বোচ্চ র‍্যাঙ্কধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে।

এর আগে গত শনিবার আইসিসি-বিসিবির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে, বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তন করতে রাজি নয় আয়ারল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host