1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন দাস

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ সময় দর্শন
সোহানের পরিবর্তে রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের বাকি অংশের জন্য নুরুল হাসান সোহানের পরিবর্তে লিটন দাসকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে রংপুর রাইডার্স। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দলের অনুশীলন সেশন শেষে প্রধান কোচ মিকি আর্থার বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের ক্রিকেটে লিটনের অবস্থান এবং ড্রেসিংরুমে তার প্রভাবের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত সহজ ছিল বলে জানান আর্থার।

আর্থার বলেন, “যেহেতু সে জাতীয় দলের অধিনায়ক, তাই তাকে বেছে নেওয়াটা ছিল সহজ সিদ্ধান্ত। লিটন যেভাবে ক্রিকেট খেলে, সেটি আমার দারুণ পছন্দ। সে অত্যন্ত আগ্রাসী এবং তার মানসিকতা একদম নিখুঁত। সে এমন একজন নেতা যাকে সবাই অনুসরণ ও শ্রদ্ধা করে। আমি এখন বুঝতে পারছি কেন সে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়।”

টুর্নামেন্টে এখন পর্যন্ত রংপুরের পথচলা মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। টুর্নামেন্ট যখন গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে, তখন নেতৃত্বের এই পরিবর্তন দলটিকে কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পেতে সাহায্য করবে বলে বিশ্বাস কোচিং স্টাফদের। লিটনের ব্যক্তিত্ব এবং সাহসিকতাকে এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করেন আর্থার।

তিনি আরও বলেন, “সে দলে স্বচ্ছতা এবং প্রাণশক্তি নিয়ে আসে। সে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করে। আমরা এই গুণগুলোই পুরো দলের মধ্যে দেখতে চাই।”

পাকিস্তানের সাবেক এই কোচ রংপুরের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও কথা বলেন। তিনি স্বীকার করেন যে, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দল যথেষ্ট সাহসী হতে পারেনি।
আর্থার যোগ করেন, “গত তিনটি ম্যাচে আমরা হয়তো কিছুটা জড়সড় ছিলাম। কিন্তু আমাদের সামনে এখন সুযোগ আছে একসঙ্গে ভালো কিছু স্মৃতি তৈরি করার এবং এই দলের সঙ্গে মিলে ইতিহাস গড়ার।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host