অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে, বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে পরিচালক নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার পর ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।