1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলের ম্যাচসহ সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ সময় দর্শন
সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে দেশের ক্রিকেটে এক চরম অচলাবস্থা তৈরি হয়েছে। আগামীকালের মধ্যে তার পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটাররা। বুধবার(১৪ জানুয়ারি) রাতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এক জরুরি জুম সংবাদ সম্মেলনে জানান আগামীকাল দুপুর ১টার মধ্যে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলের ম্যাচসহ সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ থাকবে।

মূলত আজ বিকেলে বিসিবির এই পরিচালক টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ক্রিকেটাররা বৈশ্বিক আসরে গিয়ে কিছুই করতে পারে না অথচ তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়। বোর্ড সেই টাকা ফেরত চায় না উল্লেখ করে তিনি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা করেন। তার এই বক্তব্যকে অপমানজনক হিসেবে দেখছেন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রা।

‘পারফরম্যান্স নেই ক্ষতিপূরণ কিসের’, ক্রিকেটারদের কড়া বার্তা বিসিবি পরিচালকের
মোহাম্মদ মিঠুন সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল পদে থেকে ক্রিকেটারদের এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা মেনে নেওয়া যায় না। খেলোয়াড়দের আত্মসম্মানে আঘাত লাগায় তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ক্রিকেটারদের দাবি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ না হয় তবে চলতি বিপিএল বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বে যা দেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য এক বিশাল ধাক্কা।

বিসিবির অর্থ কমিটির প্রধানের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়। বিসিবি এই সংকট নিরসনে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেটারদের এই কঠোর আল্টিমেটাম বিসিবিকে এক কঠিন চাপের মুখে ফেলে দিয়েছে। এখন দেখার বিষয় বোর্ড এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে নাজমুল ইসলামের বিষয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host