1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বেতিসকে গোলবন্যায় ভাসালো মাদ্রিদঃ গার্সিয়ার হ্যাটট্রিক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

গঞ্জালো গার্সিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে গোলবন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৫-১ ব্যবধানের বড় জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার সাথে ব্যবধান কমিয়ে এনেছে জাভি অলন্সোর দল।

রোববার রাতে চোটাক্রান্ত কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে মূল একাদশে সুযোগ পান ২১ বছর বয়সী গার্সিয়া। ম্যাচের ২০ মিনিটে রদ্রিগো গোয়েসের ফ্রি-কিক থেকে হেডে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন মাদ্রিদ অ্যাকাডেমির এই তরুণ তুর্কি।

বিরতির পর নিজের দ্বিতীয় গোলটি করেন গার্সিয়া। ফেদে ভালভার্দের বাড়ানো লং বল বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বক্সের কিনারা থেকে নিখুঁত ভলিতে জাল খুঁজে নেন তিনি। এর কিছুক্ষণ পরেই রদ্রিগোর কর্নার থেকে হেডে ব্যবধান ৩-০ করেন রাউল আসেনসিও।

ম্যাচের শেষ দিকে ৮৩ মিনিটে আরদা গুলারের ক্রস থেকে দর্শনীয় এক ফ্লিকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন গার্সিয়া। গ্যালারিতে বসে থাকা এমবাপেকেও তখন হাততালি দিয়ে গার্সিয়াকে অভিনন্দন জানাতে দেখা যায়। শেষ বাঁশি বাজার ঠিক আগে ভালভার্দের সহায়তায় দলের পঞ্চম গোলটি করেন ডিফেন্ডার ফ্রান গার্সিয়া। সফরকারী বেতিসের পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন কুচো হার্নান্দেজ।

শনিবার এস্পানিওলকে হারিয়ে বার্সেলোনা পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়েছিল। তবে এই জয়ের ফলে শীর্ষে থাকা বার্সার সঙ্গে ব্যবধান আবারও ৪ পয়েন্টে নামিয়ে আনল বর্তমান চ্যাম্পিয়নরা।

অনিয়মিত ফর্মের কারণে কোচ জাভি অলন্সোর ভবিষ্যৎ নিয়ে যে গুঞ্জন উঠেছিল, এই দাপুটে জয় তাতে কিছুটা হলেও স্বস্তি দেবে। গত গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপেও এমবাপের বিকল্প হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন গার্সিয়া, এবার লিগেও সেই আস্থার প্রতিদান দিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host