1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বৈষম্যই সমাজের সবচেয়ে বড় সমস্যা : লিওনেল মেসি

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫৬৬ সময় দর্শন

সমান অধিকার না পাওয়া, সমান সুযোগ না পাওয়া, সবলের ওপর দুর্বলের অত্যাচার, প্রাপ্য থেকে বঞ্চিত হওয়া, কারও বাড়িতে উদ্বৃত্ত খাবার আবার কারও না খেয়ে থাকা- এ সবই বৈষম্য। পৃথিবীর বেশিরভাগ দেশে সমাজের সকল স্তরে এই বৈষম্য বজায় আছে। যেসব দেশ বৈষম্য কমাতে পেরেছে, তারাই উন্নতির শিখরে উঠে গেছে। আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির কাছেও সমাজের সবচেয়ে বড় সমস্যার নাম বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধেই তিনি লড়াই করে যাচ্ছেন।

করোনার এই কঠিন সময়ে বহু মানুষের চাকরি গেছে, বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এমন বিপদের দিনে মেসি আর্জেন্টিনার মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছেন। বিভিন্নভাবে সহায়তা করছেন সাধারণ মানুষকে। মেসি মনে করেন, ‘বৈষম্যই সমাজের সবচেয়ে বড় সমস্যা। এই বৈষম্য নিরসনে সবার একসঙ্গে কাজ করা উচিত। এ বছর বার্সেলোনার জেতা শিরোপাগুলো সেসব মানুষদের প্রতি উৎসর্গ করা উচিত, যারা কোনো না কোনোভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে জড়িত।’

মেসির দেশ এখন করোনার বিরুদ্ধে লড়ছে। মেসি বেশ আগে থেকেই যতটা সম্ভব বেশি অবদান রাখার চেষ্টা করছেন। কখনো অর্থ সহায়তা, খাদ্য সহায়তা আবার কখনো মেডিক্যাল সামগ্রী পাঠাচ্ছেন নিয়মিত। এ বছরের শুরুতে করোনার বিপক্ষে লড়াইয়ে ১ মিলিয়ন ইউরো দান করেছেন। যা বার্সেলোনার হাসপাতাল এবং আর্জেন্টিনায় চিকিৎসাসেবায় ব্যয় হচ্ছে। আর্জেন্টিনার সাময়িকী ‘গারগান্তা পোদেরসা’কে দেওয়া সাক্ষাতকারে মেসি আরও বলেন, ‘মহামারির সময় আমাদের মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলি যেমন পানি, খাবার ও বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host