1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

আজ থেকে বিপিএলের দ্বাদশ আসর শুরু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ সময় দর্শন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব আয়োজন করা হয়েছে সিলেটে, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। আসরের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি ঢাকায়।

চলতি আসরে বিপিএলের মোট ৩৪টি ম্যাচ হবে তিনটি ভেন্যুতে সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা। সিলেট পর্ব শেষ হলে টুর্নামেন্ট এগোবে চট্টগ্রামে এবং সেখান থেকে ফাইনাল পর্বের জন্য ঢাকায় ফিরবে।

প্লে-অফ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি এবং মহারণ ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। প্রয়োজন অনুযায়ী সব ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। দল গুলো হলো, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্ট চলাকালীন দর্শকরা উত্তেজনাপূর্ণ ম্যাচ ও প্রতিযোগিতামূলক খেলায় প্রতিটি মুহূর্তে চোখ রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host