1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

অস্ট্রেলিয়া ২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ জিতে নিলো

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ সময় দর্শন

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে আবারও বিধ্বস্ত ইংল্যান্ড। অ্যাডিলেড টেস্টে ৮২ রানে হেরে মাত্র তিন ম্যাচেই অ্যাশেজ সিরিজ হাতছাড়া করেছে সফরকারীরা। যার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ইংলিশদের টানা ১৮ ম্যাচে জয়হীন থাকার লজ্জাজনক রেকর্ড আরও দীর্ঘ হলো। পঞ্চম দিনে বৃষ্টির কারণে খেলা ৪০ মিনিট বন্ধ থাকার পাশাপাশি জেমি স্মিথ ও উইল জ্যাকসের লড়াই এবং স্পিনার নাথান লায়নের চোট অজিদের জয় কিছুটা বিলম্বিত করেছিল। শেষ রক্ষা হয়নি যদিও। ৪৩৫ রানের লক্ষ্যে ব্যক্তিগত ৬০ রানে স্মিথ এবং ৪৭ রানে জ্যাকস বিদায় নিলে জয়ের পথ পরিষ্কার হয়ে যায় স্বাগতিকদের। শেষ ব্যাটার হিসেবে জশ টাং বোল্যান্ডের বলে আউট হলে ৩৫২ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। এই পরাজয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৪ বছর সিরিজ জিততে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে স্টোকসের দল। এবারের অ্যাশেজে ইংল্যান্ডের ‘বাজবল’ ঘিরে ব্যাপক প্রত্যাশা ছিল। মনে করা হয়েছিল, এবার অন্তত অজিদের কড়া টক্কর দেবে বেন স্টোকসরা। কিন্তু মাঠের লড়াইয়ে দেখা গেল উল্টো চিত্র। মাত্র ১১ দিনের ক্রিকেটে অ্যাশেজ খুইয়ে বসা ইংল্যান্ড এখন ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায়। ইংল্যান্ড টানা চতুর্থ অ্যাশেজ সফরে প্রথম তিন ম্যাচেই হারলো। দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও নাথান লায়ন। একটি নিয়েছেন স্কট বোল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন ১০৬ ও ৭২ রান করা অ্যালেক্স ক্যারি।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ৩৭১ ও ৩৪৯
ইংল্যান্ড ২৮৬ ও ৩৫২ (লক্ষ্য ৪৩৫)
ফল: অস্ট্রেলিয়া ৮২ রানে জয়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host