1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

মুদাসসিরের স্বপ্ন বিশ্বের সবচেয়ে লম্বা পেসার হওয়া

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৬৩৫ সময় দর্শন

মাত্র ১০ বছর বয়সেই তার উচ্চতা ছুঁয়েছিল ৬ ফুট। এখন তিনি ৭ ফুট ৬ ইঞ্চির যুবক। লাহরের বাসিন্দা ২১ বছর বয়সি মুদাস্‌সির গুজ্জর স্বপ্ন দেখেন পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলার। তিন ভাই এবং এক বোনের মধ্যে গুজ্জর সবথেকে ছোট। তাদের বাবা হাসিমের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। মা পরভীন ৫ ফুট ৩ ইঞ্চির সাধারণ মহিলা। বাকি তিন ভাইবোনও সম্পূর্ণ স্বাভাবিক।

স্কুল এবং পাড়া প্রতিবেশীদের মধ্যে গুজ্জর সবসময়েই ছিলেন সবথেকে লম্বা। এই নিয়ে স্কুলে বন্ধুদের হেনস্থার মুখেও পড়তে হয়েছে। কিন্তু এখন এই উচ্চতাকে সম্বল করেই জাতীয় দলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। স্বপ্নপূরণের প্রাথমিক ধাপ হিসেবে সুযোগও পেয়েছেন স্থানীয় ‘লাহোর কলন্দরস’ দলে খেলার। এক সময় ছেলের জন্য উদ্বিগ্ন বাবা মা চিকিৎসকদের দরজায় ছোটাছুটিও করেছেন। ডাক্তাররা বলেছেন, মুদাসসির হরমোন সমস্যার শিকার। 

মানুষের কটুক্তির পাশাপাশি আরও অসুবিধার মুখোমুখি হতে হয়েছে গুজ্জরকে। রিকশা বা বাস, কোনো যানের আসনেই ঠিকমতো বসতে পারতেন না। স্কুলের বেঞ্চে বসতেও সমস্যা হতো। তার জুতা এবং পোশাক বরাবর অর্ডার দিয়ে তৈরি করানো হয়। পায়ের বেমানান অবস্থার জন্যই কোনো দিন গাড়ি চালাতে পারেননি। মোটরবাইক চালিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে।  ছোট থেকেই এই অসুবিধাগুলির সঙ্গে মানিয়ে চলতে অভ্যস্ত হয়ে গেছেন মুদাসসির।

তবে মুদাসসিরের জন্য সবটুকুই অভিশাপ নয় এই অস্বাভাবিক উচ্চতার জন্যই তিনি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছেন। মুদাসসির এখন উচ্চতাকে ঈশ্বরের দান হিসেবে মেনে নিয়েছেন। ‘লাহোর কলন্দরস’ দলের হয়ে আপাতত পাকিস্তান সুপার লিগের জন্য গত ৬ মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। স্বপ্ন দেখেন, এক দিন বিশ্বের সবথেকে লম্বা ক্রিকেটার হিসেবে খেলবেন পাকিস্তানের জাতীয় দলে। অতিরিক্ত উচ্চতার জন্য ফাস্ট বোলিং করতে তার সুবিধা হয়। এই উচ্চতাই এখন তার সবচেয়ে বড় শক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host