1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

শুক্রবার খুলছে সিনেমা হল, মুক্তি পাচ্ছে সাহসী হিরো আলম

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৫১৮ সময় দর্শন

আগামী শুক্রবার অর্ধেক আসনে বসার শর্তে খুলে যাচ্ছে সিনেমা হল। এ ছাড়া সিনেমা হল কর্তৃপক্ষকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে সিনেমা হল খোলার দিনেই মুক্তি পাচ্ছে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রযোজিত ও অভিনীত সিনেমা সাহসী হিরো আলম।

বুধবার (১৪ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক অফিস স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসনসংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়েছে।

সিনেমা মুক্তির বিষয়ে হিরো আলম কালের কণ্ঠকে বলেন, আনন্দ, চিত্রা মহল, জিঞ্জিরাসহ দেশের অর্ধশতাধিক সিনেমা হলে সাহসী হিরো আলম মুক্তি পাবে। এই পর্যন্ত ৪০টি হল চূড়ান্ত হয়েছে, আগামীকালের মধ্যে অর্ধশতাধিক পেরিয়ে যাবে।

এর আগে ২১ সেপ্টেম্বর সচিবালয়ে হল মালিক ও পরিবেশক সমিতির সঙ্গে এক বৈঠকের পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক দর্শক নিয়ে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথাও জানান তিনি। শেষ পর্যন্ত সরকারের ওই সিদ্ধান্তই চূড়ান্ত আকারে ঘোষণা হলো আজ।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়। শুরুতে ২ এপ্রিল পর্যন্ত রাখার ঘোষণা দেওয়া হয়। এরপর দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে গত সাত মাসে আর কোনো সিনেমা প্রদর্শন করা যায়নি সিনেমা হলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host