1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিয়ের পিঁড়িতে বসছেন কাজল আগরওয়াল

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৫৫ সময় দর্শন

খুব শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তামিল, তেলেগু ও হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী কাজল আগরওয়াল। মুম্বাইয়ের উদ্যোক্তা গৌতম কিচলুর সঙ্গে পথ চলার অঙ্গীকার নিতে চলেছেন খ্যাতনামা এই অভিনেত্রী। টুইট করে দর্শক-শ্রোতাদের সঙ্গে নিজেই ভাগ করে নিয়েছেন এই  খুশির খবর।

টুইট বার্তায় কাজল  লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৩০ অক্টোবর মুম্বাইয়ে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে আমি গৌতম কিচলুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছি। সেখানে আমাদের পরিবার এবং আত্মীয়-পরিজন উপস্থিত থাকবেন। এই মহামারির কারণে আমাদের জীবনে দুশ্চিন্তার ছায়া ফেললেও নিজেদের নতুন সফর শুরু করতে পেরে আমরা খুবই খুশি।  আমাকে এত বছর ধরে ভালোবাসার জন্য ধন্যবাদ। নতুন জীবন শুরু করতে আপনাদের আশীর্বাদ প্রয়োজন।’

পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন, নতুন অধ্যায় শুরু করলেও অভিনয় চালিয়ে যাবেন একই সঙ্গে। তিনি বলেন, আমি সবচেয়ে বেশি যে কাজটি করতে ভালোবাসি, তা হলো, আমার দর্শকদের বিনোদনের মাধ্যমে খুশি রাখা। সেটি আমি করে যাব। এবার নতুন উদ্যম নিয়ে তা আবার শুরু হবে। ধন্যবাদ আপনাদের সমর্থনের জন্য।

বিয়ের অনুষ্ঠান দুদিন ধরে চলবে। মুম্বাইয়ের চার্চগেট সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে সম্পন্ন হবে এই অনুষ্ঠান। কাজলের হবু স্বামী গৌতম কিচলুর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জানা যায়, তিনি একজন ইন্টারনেট ব্যবসায়ী। পাশাপাশি একটি ইন্টেরিয়র ডিজাইন সংস্থার কর্ণধার। গত মাসে আশীর্বাদ সম্পন্ন হয়েছে দুজনের। এবার চার হাত এক হওয়ার পালা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host