1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিয়ের কোনো সম্ভাবনা নেই ; সালমানকে ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫০১ সময় দর্শন

বলিউড অভিনেতা সালমান খানের খাতায় কলমে বয়স ৫৪ বছর। অথচ তিনি এখনও ব্যাচেলার। ইউলিয়া ভন্তুরের সঙ্গে তার প্রেম নিয়ে বলিউড পাড়া উত্তাল হলেও কবে তিনি বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। কিন্তু এ কী! মুম্বাইয়ে নাম করা জ্যোতিষীর মুখের উপরেই সালমানকে জানিয়ে দিলেন, আগামী দিনেও নাকি তাঁর বিয়ের কোনো সম্ভাবনা নেই।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, শনিবার ছিল ‘বিগ বস সিজন ১৪’-এর গ্র্যান্ড ওপেনিং। আর সেই রিয়ালিটি শো-তেই অতিথি হয়ে এসেছিলেন মুম্বাইয়ের নাম করা জ্যোতিষীর পণ্ডিত জনার্দন। লোকের বিশ্বাস পণ্ডিত নাকি মুখ দেখে বলে দিতে পারেন মানুষের ভবিষ্যৎ। ইংরাজিতে যাকে বলে ‘ফেস রিডার’।

শো-র মঞ্চে একে একে প্রতিযোগীদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করছিলেন তিনি। সে সময়েই হঠাৎ এই সিজনে জনপ্রিয়তা অর্জন করা প্রতিযোগী নিক্কি তাম্বোলির মুখ দেখে জ্যোতিষী জনার্দন বলেন, নিকি বাইরে থেকে সহজ সরল দেখতে হলেও ভেতরে ভেতরে খুবই চালাক। সে সময়েই নিজের ভবিষ্যৎ জেনে নিতে মরিয়া হয়ে ওঠেন বলিউডের ভাইজানও। সরাসরি জনার্দনকে প্রশ্ন করেন, বিয়ে কি হবে তার? তাকে হতাশ করে তৎক্ষণাৎ ওই জ্যোতিষীর উত্তর, আপাতত তো কোনো সম্ভাবনাই দেখছি না।

এরপর তিনিও পাল্টা মনে করিয়ে দিলেন ছয় বছর আগে এই জনার্দনই নাকি তাকে বলেছিলেন, তার ভাগ্যে বিয়ে রয়েছে। হঠাৎ এই উল্টা মত কেন? জ্যোতিষীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে সালমান আবারও জিজ্ঞাসা করেন, সামনে কি কোনো যোগই নেই? কিন্তু জ্যোতিষী তার বলা কথায় অনড়। ঘাড় নেড়ে তিনি সাফ জানিয়ে দেন, কোনো আশাই নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host