1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে চলচ্চিত্র, মুখ্য চরিত্রে বাপ্পী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪১২ সময় দর্শন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি খুব ঘটনাবহুল ও বেদনার। তেমনই ঘটনাবহুল বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন পর্যন্ত সময়। সেলুলয়েডের পর্দায় এ সময়টিকেই তুলে আনতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির।

সপরিবারে বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। চলচ্চিত্রের নাম ‘৫৭০’। আশরাফ শিশিরের চিত্রনাট্যে এ মহান উদ্যোগ বাস্তবায়নে সঙ্গী হয়েছে প্রযোজনাপ্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস। ২০১৯ সালে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটি বাংলা চলচ্চিত্রকে বিশ্বব্যাপী পরিচিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সিনেবাজ ফিল্মস বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিল।

গত ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সীমিত পরিসরে ছবিটির কলাকুশলীদের মিলনমেলার মধ্য দিয়ে চলচ্চিত্র ‘৫৭০’-এর শুভযাত্রা ঘোষণা করা হয়। গতকাল (৩ অক্টোবর) শনিবার ঢাকার অদূরে হোতাপাড়ায় ছবিটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। শুটিং ও পোস্ট প্রডাকশনের কাজ শেষ করে আগামী বছরের মার্চে চলচ্চিত্র ‘৫৭০’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনাপ্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস।

চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন হালের চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এত দিন বাণিজ্যিক ঘরানায় কাজ করার পর এই-ই প্রথম তিনি কোনো গল্পনির্ভর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

অভিনয়ে আরো থাকছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মী, সানসি ফারুক, দুখু সুমনসহ ৩০০ জন অভিনয়শিল্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host