1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

যৌন হেনস্থা নিয়ে পায়েল মিথ্যে বলছেন বলে দাবি অনুরাগের

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪১৩ সময় দর্শন

মডেল অভিনেত্রী পায়েল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার মুম্বাইয়ের ভরসোভা থানায় হাজির হন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। প্রায় ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনুরাগকে। জিজ্ঞাসাবাদের সময় অনুরাগ দাবি করেন, পায়েল ঘোষ তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করছেন, তা পুরোটাই মিথ্যে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের সময় যে তারিখের উল্লেখ করা হয়েছে পায়েলের  পক্ষ থেকে, তখন তিনি শ্রীলঙ্কায় ছিলেন।  শ্যুটিংয়ের জন্যই অনুরাগ ওই সময় শ্রীলঙ্কা ছিলেন বলে দাবি করা হয়েছে।

এদিকে পায়েল ঘোষের অভিযোগের ভিত্তিতে অনুরাগ যে দাবি করেছেন, তা মিথ্যে বলে পালটা দাবি করেন বাঙালি মডেল অভিনেত্রী।  অর্থাত পায়েলকে তিনি বাড়িতে কখনও ডেকে তাঁর সঙ্গে বৈঠক করেননি বলে অনুরাগ যে দাবি করেছেন, তা একেবারেই সত্যি নয় বলে দাবি অভিনেত্রীর।  পাশাপাশি অনুরাগের নারকো টেস্ট করা হোক বলেও দাবি করেন পায়েল ঘোষ।

সম্প্রতি বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ অভিযোগ করেন, ২০১৫-১৬ সালে অনুরাগ কাশ্যপের কাছে অডিশন দিতে গিয়েছিলেন পায়েল ঘোষ।  সেখানে যাওয়ার পর অনুরাগ তাঁকে বন্ধ ঘরে নিয়ে গিয়ে নীল ছবি চালিয়ে অশ্লীল প্রস্তাব দেন বলে অভিযোগ।  শুধু তাই নয়, পায়েলকে যৌন হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন পায়েল।  শুধু তাই নয়, ওই সময় অনুরাগ কাশ্যপ  বম্বে ভেলভেটের শ্যুটিং করছিলেন।

ফলে রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য অনেকে তাঁর শয্যা সঙ্গিনী হতে রাজি হয়ে যান বলেও পায়েলকে জানান অনুরাগ।  এমনও দাবি করেন বাঙালি অভিনেত্রী। ওই ঘটনার পর থেকে পায়েল আর কখনও অনুরাগের কাছে যাননি বলে দাবি করেন পায়েল ঘোষ। জিনিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host