1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

গায়ক বলিউডের, মডেল নিরব-প্রমি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৩ সময় দর্শন

বলিউডের গায়ক পাপনের গানে পারফর্ম করেছেন  সালমান খান, আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, রণবীর কাপুর, রানা দাগগুবতী, বিপাশা বসুর মতো বলিউড তারকারা। এবার এই অঙ্গরাগ মোহন্ত পাপনের গানে মডেল হলেন বাংলাদেশের অভিনেতা নিরব।  দীর্ঘ ৮ বছর পরে ফের গানের মডেল হিসেবে দেখা দিলেন চিত্রনায়ক নিরব।

এর আগে নিরব ২০১২ সালে কণ্ঠশিল্পী কনার গানের মিউজিক ভিডিওতে গাজী শুভ্রর পরিচালনায় তাকে দেখা গিয়েছিলো। দীর্ঘ বিরতি শেষে আবারও মিউজিক ভিডিওর মডেল হলেন নিরব। গানের শিরোনাম ‘শুধু তোমার কারণে’। এতে নিরবের বিপরীতে মডেল হয়ছেন তামান্না প্রমি। একইসাথে পাপনের সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি। আর এসবের নিয়ন্ত্রক ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ খ্যাত শাহরিয়ার পলক। ভিডিও পরিচালনা করেছেন তিনি।

গানটি লিখেছেন সময়ের দেশের আলোচিত গীতিকার রবিউল ইসলাম জীবন। সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের অদিত গতকাল সোমবার ঢাকার একটি রেস্তোরাঁয় গানের দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে।

নিরব বলেন, পাপনদা’র কণ্ঠে পারফর্ম করেছেন সালমান সঞ্জয়, রণবীর কাপুররা। এরকম একজনের গায়কের গানে পারফর্ম করার প্রস্তাব আমার কাছে গুরুত্বপূর্ণ বিবেচিত হলো। তাই আগ্রহ কাজ করেছে। দীর্ঘ অনেক বছর পর সঙ্গীতের দৃশ্যায়নে কাজ করলাম। আলাদা কোনো ফিলিংস নেই, হামেশাই চলচ্চিত্রের গানে তো পারফর্ম করতেই হয়। তবুও মনে রাখার মতো কাজ হয়েছে।

বর্তমানে চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করেছেন নিরব। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। ভিন্টেজ মাল্টিমিডিয়া প্রযোজিত স্টার পাইপ এন্ড প্লাস্টিক লিঃ এর ‘স্টার চেয়ার’র বিজ্ঞাপনে প্রথমবার এক সাথে কাজ করেছেন নিরব, পিয়া জান্নাতুল ও ইমন। নিরবের হাতে রয়েছে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘অফিসার রিটার্নস’ ও সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, ডায়েল রহমানের ‘তিতুমীর’, বুলবুল জিলানির ‘রৌদ্র ছায়া’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host