1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিশ্বকাপে নেইমারকে ‘শো অফ’ বন্ধের পরামর্শ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৮৩ সময় দর্শন

কাতার বিশ্বকাপে ব্রাজিলের জন্য নেইমার জুনিয়র গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশ্বকাপ জেতার সামর্থ্য ও প্রতিভা আছে তার। দলও তার ওপর নির্ভরশীল। তবে পিএসজি তারকাকে শো অফ বন্ধ করে খেলায় মন দিতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রোনালদো নাজারিও। 

সাবেক রিয়াল মাদ্রিদ এবং বার্সা তারকার মতে, দলটা ব্রাজিল বলেই কাতারে শিরোপা জয়ের সম্ভাবনা আছে তাদের। অনেক প্রতিভাবান তরুণ আছে কোচ তিতের হাতে। সঙ্গে বিশ্বকাপে নেইমারের ফিট থাকতে হবে বলে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলে’কে জানিয়েছেন তিনি।

রোনালদো বলেছেন, ‘ব্রাজিলিয়ানদের তার প্রতি মনোভাব পরিষ্কার। সকলেই চান নেইমার বিশ্বকাপ জিতুক। সে অনেক প্রতিভাবান। মাঠে তাকে ওই প্রতিভা দেখাতে হবে এবং শো অফ বন্ধ করতে হবে। এটাই তাকে মাঠে শান্ত থেকে ভালো ফুটবল খেলতে সহায়তা করবে।’

ব্রাজিলের দলটা কাতার বিশ্বকাপ জেতার মতো বলেও উল্লেখ করেছেন রোনালদো, ‘কাতার বিশ্বকাপের ফেবারিট ব্রাজিল কারণ আমাদের দলে ওই প্রতিভা আছে। আমি মনে করি, যদি নেইমার শারীরিকভাবে  শতভাগ ফিট থাকেন এবং বিশ্বকাপে মনোযোগ রাখতে পারেন তাহলে আমরা বিশ্বকাপ জিতবো।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host