1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিসিবি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২২ সময় দর্শন

অনলাইন ডেস্ক:

সফরকালে কোয়ারেন্টিনের সময় নিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার কাছ থেকে এখনো পর্যন্ত কোন জবাব পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারপরও সফর নিয়ে ইতিবাচক জবাবের আশা নিয়ে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ খেলোয়াড়দের প্রথম আনুষ্ঠানিক কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে। স্কিল ট্রেনিং ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ক্রিকেটার সহ কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলিয়ে সর্বমোট ৩৫জনের নমুনা পরীক্ষার জন্য জমা দেয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে পাওয়া যাবে ফলাফল।

তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) বিসিবিকে জানিয়ে দিয়েছে যে, ঢাকা ছাড়ার আগে তারা যেন দুই দফা কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় আজ প্রথম টেস্ট করানো হয়েছে। দ্বিতীয় টেস্ট করানো হবে আগামী ২৫ সেপ্টেম্বর। পুর্বের সুচি মোতাবেক এর ৭২ ঘন্টার মধ্যেই দেশ ছাড়ার কথা ক্রিকেট দলের।

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘এটি হচ্ছে আমাদের প্রথম আনুষ্ঠানিক কোভিড-১৯ পরীক্ষা। লঙ্কান বোর্ড অফিসিয়ালিই আমাদের জানিয়ে দিয়েছে, সফরের আগে অন্তত দুইবার কোভিড পরীক্ষা করাতে হবে সফরকারী দলের সব সদস্যের। আজ প্রথম টেস্ট সম্পন্ন হল। দ্বিতীয় টেস্ট করানো হবে ২৫ সেপ্টেম্বর।

এর আগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের দুই দফা কোভিড-১৯ টেস্ট করিয়েছে বিসিবি। ডা. চৌধুরী বলেন, ‘ক্রিকেটারদের অবস্থা জানার জন্য ওই সব টেস্ট করানো হয়েছে বিসিবির নিজস্ব উদ্যোগে।’ এদিকে বাংলাদেশ সিরিজের আয়োজক শ্রীলঙ্কাকে জানিয়ে দিয়েছে যে তারা ১৪ দিনের কোয়ারেন্টিন মানতে পারবে না। এর পরিবর্তে অনুশীলনের সুযোগসহ কোয়ারেন্টিনের মেয়াদ ৭দিন করতে হবে। তবে বিসিবির ওই প্রস্তাবের কোনো জবাব এখনো দেয়নি এসএলসি।

 

#DDN/মাহবুব-উল-আলম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host