1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ইরফানের কারণে বিরক্ত বুয়া দারোয়ান ভাড়াটিয়া!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪২৩ সময় দর্শন
ইরফানের কারণে বিরক্ত বুয়া দারোয়ান ভাড়াটিয়া!

অনলাইন ডেস্কঃ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের কারণে বিরক্ত তার বাসার কাজের বুয়া, দারোয়ান, ভাড়াটিয়া! তবে এটি বাস্তবে নয়, নাটকে। গল্পে দেখা যাবে- রানা ইংরেজিতে কথা বলতে ভালোবাসেন। এটি তার রোগের পর্যায়ে চলে গেছে। তার সঙ্গে কেউ ইংরেজিতে কথা না বললে তিনি বেশ উত্তেজিত হয়ে যান। শুধু তাই নয়, বিষয়টা মারামারির পর্যায়েও গড়ায়।

এজন্য তার বাসার কাজের বুয়া, দারোয়ান, ভাড়াটিয়া সবাই ভীষণ বিরক্ত। বাড়ির মালিকের ছেলে তাই বিষয়টি সবাই মেনে নেন, অনেকে আবার তাকে পাগলও ভাবেন।

রানার ধারণা, ইংরেজি ভাষায় ভালো কথা বলতে পারলে বিদেশ গিয়ে তার ছোট ভাইকে ফেরত আনতে পারবেন। লোকে তাকে ভালো বলবে ইত্যাদি। কিন্তু প্রকৃত অর্থে রানার ইংরেজি বলার স্টাইল, উচ্চারণ দুটোই বেশ হাস্যকর। আসলে রানা সঠিকভাবে কিছুই বলতে পারেন না। এক পর্যায়ে বাবাকে নিয়ে তাদের বাসায় নতুন ভাড়াটিয়া হিসেবে ওঠেন কনা। তিনি বাংলা সাহিত্যে স্নাতক পড়ছেন। কনা যেদিন বাসায় ওঠেন সেদিনই দারোয়ান তাকে রানা সম্পর্কে সতর্ক করে দেন। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ইংলিশ রানা’। মেহেদী হাসান রানার গল্প ভাবনায় এটি পরিচালনা করেছেন নয়ন। এতে রানা চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এ ছাড়াও আছেন চমক, এম শফি, রকি খান, শিখা মৌ, পামিরসহ অনেকে। সম্প্রতি উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। শিগগির ‘ইংলিশ রানা’ প্রচার হবে আরটিভিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host