1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সাকিবের অভিযোগের কারণে টিম ম্যানেজারের পদত্যাগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪০৯ সময় দর্শন
সাকিবের অভিযোগের কারণে টিম ম্যানেজারের পদত্যাগ

অনলাইন ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বৈশ্বিক মঞ্চে টাইগারদের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে দলের ভেতর শৃঙ্খলা ভঙের অভিযোগ উঠেছে।

যে অভিযোগে অভিযুক্ত খোদ টিম ম্যানেজার সাব্বির খান। দীর্ঘদিন ধরে টিম ম্যানেজারের দায়িত্বে থাকা সাব্বির খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সাকিব আল হাসান। এরই পরিপ্রেক্ষিতে তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছে বোর্ড। আর তাই বোর্ডের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

বিসিবি সূত্র জানিয়েছে, সাকিব একাধিক অভিযোগ দায়ের করেন সাব্বিরের বিরুদ্ধে। যা আমলে নিয়ে জাতীয় দলের সাথে লম্বা সময় ধরে নানা ভূমিকায় কাজ করা সাব্বিরকে পদত্যাগের নির্দেশ দেয় দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির নির্দেশ মেনে গত ৭ নভেম্বর পদত্যাগ পত্র জমাও দেন সাব্বির। তিনি কোন ধরনের শৃঙ্খলা ভঙের অভিযোগে অভিযুক্ত তা অবশ্য এখনো জানা যায়নি। তবে এমনিতে বাজে পারফরম্যান্সে টালমাটাল বাংলাদেশ ক্রিকেটে নিশ্চিতভাবেই এমন ঘটনা নেতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host