1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সাড়া ফেলেছে ‘চন্দ্রাবতী কথা’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৫১ সময় দর্শন
সাড়া ফেলেছে ‘চন্দ্রাবতী কথা’

বিনোদন ডেস্কঃ

মুক্তির প্রথম সপ্তাহেই দর্শকপ্রিয়তা পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘চন্দ্রাবতী কথা’। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার মিরপুর, এসকেএস টাওয়ার মহাখালী, যমুনা ব্লকবাস্টার ও সিনেস্কোপ নারায়ণগঞ্জে মুক্তি পেয়েছে ছবিটি। হল থেকে ফেরা দর্শকের তাৎক্ষিণক মন্তব্যে জানা যায়, ছবিটির নির্মাণশৈলী, গল্প, পটভূমি, নাটকীয় উপস্থাপনা সব কিছুই চিত্তাকর্ষক। এমন ভালো ছবি দেশে নিয়মিত তৈরি হলে বহির্বিশ্বে বাংলাদেশের ছবির মুখ উজ্জ্বল হবে। চন্দ্রাবতীর জীবনী দেখানোর সঙ্গে সঙ্গে সিনেমাতে ওই সময়ের সামাজিক প্রেক্ষাপট, ঘটনা এবং পারফরমেন্স স্টাইলও উঠে এসেছে। বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং অসম্পূর্ণ রামায়ণ তার অন্যতম সৃষ্টি। তবে তার সৃষ্টির চেয়ে নাটকীয় এবং বিয়োগান্তক তার নিজের জীবন। ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এ নারীকে নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য এ ছবিটি। যদিও সরকারি অনুদানে ছবিটি নির্মিত, তবে সার্বিক নির্মাণের স্বার্থে ৩ বছর আগে এ ছবিটির সহযোগিতায় এগিয়ে আসে বসুন্ধরা এলপি গ্যাস। ছবিটি প্রযোজনা করেছে ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েশনস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host