1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

বিদায় বার্তায় যা বললেন ওয়ার্নার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৭৩ সময় দর্শন
বিদায় বার্তায় যা বললেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক 

২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে প্রথম আইপিএল শিরোপা জয়ের স্বাদ পায় সানরাইজার্স হায়দরাবাদ। গত ছয় আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ধারাবাহিক পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।

অথচ চলতি আসরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি একাদশ থেকেও বাদ দেয় হায়দরাবাদ।

শুধু তাই নয়, আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অভিযোগ- অস্ট্রেলিয়ান তারকাকে সাইড বেঞ্চে বসতে দেওয়া তো দূরে থাক, মাঠে নামারও অনুমতি দিচ্ছে না।

অসি তারকার সঙ্গে এমন দুর্ব্যবহারের সংবাদ প্রকাশের পর আইপিএল ১৪তম আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার আগে শেষ তিন ম্যাচে ওয়ার্নারকে মাঠে প্রবেশের অনুমিত দেয় হায়দরাবাদ।

শুক্রবার মুম্বাইয়ের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচেও হেরে যায় হায়দরাবাদ।  ১৪ ম্যাচে মাত্র ৩ খেলায় জিতে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ১৪তম আসরের পয়েন্ট টেবিলের শেষ দল হিসেবে আসর শেষ করে হায়দরাবাদ।

শুক্রবার রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৩৬ রানের বিশাল টার্গেট তাড়ায় ১৯৩/৮ রান করে ৪২ রানে হেরে যায় হায়দরাবাদ।

এদিন খেলা শুরুর পরই একাদশের বাইরে থাকা ডেভিড ওয়ার্নার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে লেখেন- সকল সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময়ই মাঠে আমাদের শতভাগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমি আপনাদের সমর্থনের প্রতিদান কোনদিনই দিতে পারব না। এ সফরটা দারুণ ছিল। আমি এবং আমার পরিবার আপনাদের মিস করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host